রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বগুড়ার শেরপুরে মারপিটের ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে প্রতিপক্ষের মারপিটের ৭দিন পর মো. মোনারুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ঢাকায় হাসপাতালে কিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।শুক্রবার (৬ জানুয়ারি) রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোনারুল উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।

তিনি শেরপুর উপজেলা সেমি অটো চালকল মালিক সমিতির সদস্যও বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মোনারুলকে গত ৩০ ডিসেম্বর রাতে পার্শ্ববর্তী নওদাপাড় গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর প্রেমের সর্ম্পকের সুত্র ধরে তাকে বেদমভাবে মারপিট করা হয়। এরপর তার পরিবারের সদস্যরা তাকে বগুড়ায় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবুল কালাম আজাদ জানান, মারপিটে আহত হওয়া মোনারুল মারা গেছে বলে শুনেছি।শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তার লাশ ময়নাতদন্ত শেষে শেরপুরে আসবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit