মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ বিক্রি নয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ কোনো ধরনের ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

আজ শুক্রবার ঢাকার সাভারের হেমায়েতপুরে লাজ ফার্মার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক জানান, দেশে মোট ফার্মেসি রয়েছে আড়াই লাখের মতো, এর মধ্যে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা দেড় লাখ। নিবন্ধনের বাইরে রয়েছে আরো লাখের বেশি ফার্মেসি।

‘ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ জানিয়ে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ইতিমধ্যে আইন মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি দিয়েছে, সামনে সংসদে পাস হবে আশা করি, একই সঙ্গে অবৈধ ফার্মেসিগুলো বন্ধ করে দেওয়া হবে।
‘
তিনি আরো বলেন, ‘উন্নত দেশে ফার্মেসি একই রকম হলেও আমাদের এখানে ফার্মেসির পাশাপাশি অন্য পণ্যও চলে, তাই মান নিয়ন্ত্রণ করতে পারে, এমন ফার্মেসি ছাড়া সবগুলো বন্ধ করে দেওয়া হবে, ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের এত ফার্মেসি থাকার দরকার নেই।
আগে আইনের দুর্বলতার কারণে ব্যবস্থা নিতে পারিনি, নতুন আইন হলে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

লাজ ফার্মার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান বলেন, ‘লাজফার্মা লিমিটেড একটি প্রতিষ্ঠিত এবং সর্বাধিক বিশ্বস্ত খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান, যারা মানসম্মত ঔষধ বিক্রি করে, আমাদের মূল লক্ষ্য সেবা, ব্যবসা নয়, আমরাই দেশের প্রথম সার্টিফাইড মডেল ফার্মেসি যারা নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করে থাকি।

লাজ ফার্মার চেয়ারম্যান সৈয়দা মাহফুজা বলেন, ‘আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি, লাজ ফার্মার কর্মীদের মনে রাখতে হবে কোনো ধরনের অনৈতিক পন্থা অবলম্বন করা যাবে না, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হবে, প্রতিটি ঘরে ঘরে লাজ ফার্মার সেবা পৌঁছে দিতে হবে, কারো বিরুদ্ধে যেন কোনো অনিয়মের অভিযোগ না আসে, সেজন্য সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক যাদুশিল্পী জুয়েল আইচ, সাংবাদিক ও কলামষ্টি আবেদ খান, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত গীতিকার মো. রফিকউজ্জামান, ইব্রাহিম কার্ডিয়াক ও রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অধ্য্যাপক ডা. এম এ রশিদসহ আরো অনেকে।

কিউএনবি/বিপুল/০৬.০১.২০২৩/ রাত ৮.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit