রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ ৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

তারেক ও জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২০০ Time View

ডেস্কনিউজঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলার ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।

একইসাথে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এরপর ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

গত বছর ১ নভেম্বর একই আদালত তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার বিবরণে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক-জোবায়দাসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এরপর ২০০৮ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশে দীর্ঘ ১৪ বছর মামলাটির বিচারকাজ স্থগিত থাকে। এরপর স্থগিতাদেশ প্রত্যাহার হলে গত বছরের এপ্রিলে আবার শুরু হয় বিচারকাজ।

বর্তমানে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান লন্ডনে অবস্থান করছেন। আইনের দৃষ্টিতে তারা পলাতক।

কিউএনবি/বিপুল/০৫.০১.২০২৩/ রাত ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit