মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন ৩১ রোগীর মধ্যে ঢাকায় ২৫ ও ঢাকার বাইরে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে মোট ২১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০১ জন এবং ঢাকার বাইরে ১১৩ জন। 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২০৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৩ জন। একইসময়ে সারাদেশে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগী তিনজন, ঢাকার বাইরে চারজন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৮১ জনের।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit