রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ১০বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গ্রামীণ ব্যাংকের বিতরণ করা ঋণের কিস্তির টাকা গ্রাহকদের নিকট থেকে আদায় করে তা ব্যাংক তহবিলে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা পৃথক মামলায় সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামীন ব্যাংক শাখা কর্মকর্তা আব্দুর রহিম (৪৮) এর ১০ বছরের কারাদন্ড ও ২০ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আদালতে ওই ব্যাংক কর্মকর্তার উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম জয়পুরহাট জেলার বুলুপাড়া গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে। সে গ্রামীণ ব্যাংক হরিনারায়নপুর শাখার ব্যবস্থাপক।

আদালত সূত্র জানায়, মো. আব্দুর রহিম ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের নভেম্বর সময়কালের মধ্যে ওই ব্যাংকের বিতরণ করা ঋণ গ্রহিতাদের কাছ থেকে সংগৃহীত কিস্তির টাকা ব্যাংক তহবিলে জমা না করে প্রায় ১১ লক্ষ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী হয়ে ইসলামী বিশ^বিদ্যালয় থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক আব্দুল গাফফার অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিমের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ৪ ধারায় আদালতে চার্জশীট দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার কৌসুলি এ্যাড. আল মুজাহিদ হোসেন জানান, গ্রামীন ব্যাংকের বিতরণ করা ঋনের গ্রহিতাদের কাছ থেকে সংগৃহীত কিস্তির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ৩০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় অভিযুক্ত আব্দুর রহিমকে দু’টি ধারায় ৬ বছর ও ৪ বছর কারাদন্ড এবং ২০লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০মাসের কারাদন্ডের আদেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit