মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। বিশ্বজুড়ে চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী। কারণ বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও চীনে করোনা শনাক্তের হার বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলের দিকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৮৮ বা দুই দশমিক তিন শতাংশ কমে ৮০ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৬৮ অথবা দুই দশমিক দুই শতাংশ কমে ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম চার শতাংশের বেশি কমে যায়, যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ পতন।

পিভিএম তেল বিশ্লেষক স্টিফেন ব্রেনক বলেছেন, বিশ্ব অর্থনীতির অবস্থা সম্পর্কে উদ্বেগগুলো ব্যবসায়ীদের মনের সামনে ও কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা অদূর ভবিষ্যতেও থাকবে।

এদিকে চীনা সরকার ২০২৩ সালের প্রথম ব্যাচে পরিশোধিত তেল পণ্যের রপ্তানি কোটাও বাড়িয়েছে, যা দুর্বল অভ্যন্তরীণ চাহিদার ইঙ্গিত দেয়।

তাছাড়া শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ফেব্রুয়ারিতে এশিয়ায় তার ফ্ল্যাগশিপ আরব লাইট অপরিশোধিত গ্রেডের দাম আরও কমাতে পারে। এর আগে চলতি মাসের জন্য তারা মূল্য ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit