মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

একদিনে আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন ৪৯ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯ জন, ঢাকার বাইরে ভর্তি ৩০ জন। বর্তমানে সারা দেশে ২১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১০২ জন এবং ঢাকার বাইরে ভর্তি ১১০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ১৭৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ৭৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৯৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগী ৩৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগী ২৩ জন, ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit