শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে চান: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেছেন, ইউক্রেনে যুদ্ধ থামাতে ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) সকল কিছু করেছে। কিন্তু পুতিনের মনে ইউক্রেনকে ধ্বংস করা ছাড়া কিছুই নেই। পর্তুগালের রাজধানী লিসবনে এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। অ্যানালেনা বেয়ারবক বলেন, ইউক্রেনে সমরাস্ত্র সহযোগিতা চলমান রাখা উচিত। এতে তারা নিজেদের দেশ ও জনগণকে প্রতিরোধ করতে সক্ষম হবে।

এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি কিয়েভে অনুষ্ঠিত হবে ইইউ–ইউক্রেন সম্মেলন। সম্মেলনে ইউক্রেন যুদ্ধে আর্থিক ও সামরিক সহায়তার বিষয় নিয়ে আলোচনা করবে ইউরোপের দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের সঙ্গে ফোনে কথা বলে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন জেলেনস্কি। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit