রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদীতে বিল থেকে বস্তায় ভর্তি কঙ্কাল উদ্ধার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২২১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে একটি বিল থেকে বস্তায় ভর্তি অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হৃদয় নামে এক যুবক মাছ ধরতে বিলে নামেন। এক পর্যায়ে বস্তা সদৃশ্য কিছু তার হাতে লাগে। পরে সেই বস্তা পানি থেকে উপরে উঠান তিনি।

এসময় উপস্থিত লোকজন বস্তাটি খুললে তার ভিতরে মানুষের কঙ্কাল দেখতে পায়। পরে মনোহরদী থানায় এই খবর জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ওই কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। এটি নারী না পুরুষের কঙ্কাল তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, মেডিক্যাল কলেজ ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। এখানে অপরাধ হওয়ার মত কিছু নয়।

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/দুপুর ১২.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit