শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম

নেইমারের ‘নতুন প্রেমিকাকে’ নিয়ে তোলপাড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : খেলায় দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও প্রেমে পটু নেইমার। একের পর এক তরুণীর মন কেড়ে নিচ্ছেন। তার বান্ধবীর সংখ্যা বেড়েই চলেছে। 

নববর্ষের আগের দিন নেইমারকে সঙ্গ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুটে যান কয়েকজন সেলিব্রেটি। তাদের মধ্যে মডেল জেসিকা তুরিনি একজন। ২৭ ডিসেম্বর তুরিনি ফ্রান্সের রাজধানীতে যান এবং তিনি সেখান গিয়ে খুব আবেগময় পোস্ট দেন। 

তুরিনি দেখা গেছে সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপেও। তিনি ব্রাজিলের খেলা মাঠে গিয়ে দেখেছেন। কাতারের স্টেডিয়াম-৯৭৪-তে পেনাল্টি গোল করেছিলেন নেইমার। তখন তুরিনি নেইমারের গোল দেওয়া জমিয়ে উদযাপন করেন। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। শুধু তাই নয় নেইমারের স্বাক্ষরিত জার্সিতেও চুম্বন করেন তিনি।

জেসিকা তুরিনি ব্রাজিলের সাও পাওলোতে থাকেন। তিনি গো-কার্ট রেস করেন এবং সার্ফিং শুরু করেছেন। মডেলিংয়ের পাশাপাশি তার পরিবারের অন্তর্গত কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন তিনি। নেইমারের নতুন প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এর আগেও বহু নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে খবর ছাপা হয়।

সূত্র: মার্কা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit