শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ‎‎লালমনিরহাটে বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক ‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা সকালে খালি পেটে লেবু পানি খেলে কি ওজন কমে? জানালেন বিশেষজ্ঞরা তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথে বাধা কোথায়? নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান ৪০০ পেরিয়ে অলআউট বাংলাদেশ গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক লাল পেঁয়াজ, জানালেন বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কে, জানা যাবে আজ

মর্মান্তিক! সামনে যেতেই কর্মীকে ভেতরে টেনে নিল বিমানের ইঞ্জিন, অতঃপর…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিমানবন্দরে পার্ক করা বিমানের সামনে যেতেই এক কর্মীকে ভেতরে টেন নিল ইঞ্জিন। ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল তার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্টে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ডালাস থেকে একটি বিমান মন্টগোমারি বিমানবন্দরে এসে অবতরণ করে। বিমানটিকে পার্ক করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তার আগে সব ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য পার্ক করা বিমানের কাছে গিয়েছিলেন এক কর্মী। কিন্তু তখনও বিমানের একটি ইঞ্জিন চালু ছিল। আর সেই ইঞ্জিনই ভিতরের দিকে টেনে নেয় ওই কর্মীকে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি (এনটিএসবি) বোর্ড জানিয়েছে, নিহত কর্মী পায়েডমন্ট এয়ারলাইন্সের। বিমান সংস্থাটির পক্ষ থেকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে। 

বিমানবন্দরের এগজিকিউটিভ ডিরেক্টর ওয়েড ডেভিস বলেন, “এই দুঃসময়ে ওই কর্মীর পরিবারের পাশে রয়েছি আমরা। সমস্ত রকম সহযোগিতা করা হবে ওই কর্মীর পরিবারকে।”

কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এনসিএসবি এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সূত্র: নিউ ইয়র্ক পোস্টহাফিংটন পোস্ট

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit