শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ Time View

গোলাম মোস্তফা রাঙ্গা : দিনাজপুরের বিরলস্থ পিকনিক স্পট স্বপ্নপুরীতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্দ্যেগে বার্ষিক বনভোজন, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভাগীয় প্রধান ও সকল জেলা ও ব্যাটালিয়নের ইউনিট প্রধানগণসহ পঞ্চগড় জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ সপরিবারে অংশগ্রহণ করেন। ৩১ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানটি শিশুদের প্রাধন্য দিয়ে তাদের মনোবিকাশের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয়। শিশুদের বল নিক্ষেপ, মহিলাদের জন্য বালিশ খেলা এবং বড়দের জন্য হাড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়। বিকালে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার উপস্থাপনায় সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয়।

বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ০১ আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁওয়ের পরিচালক ড. লুৎফর রহমান; নীলফামারী জেলার আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মাদ গাদ্দাফী; পঞ্চগড় আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম; দিনাজপুরের আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী; কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক; পঞ্চগড় আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদুজ্জামানসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার আরো অনেকেই।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit