শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় ৮৫ শিক্ষার্থী পেলো সাইকেল ও স্কুলব্যাগ

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার বর্ণি দাখিল মাদরাসার ৮৫ শিক্ষার্থীকে বাইসাইকেল ও স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।২ জানুয়ারি সোমবার মাদরাসার নিজস্ব অর্থে শিক্ষার্থীদের এই বাইসাইকেল ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তরিকুল ইসলাম। বক্তৃতা করেন মাদরাসা সুপার মাওঃ মঈনুদ্দীন, সহ-সুপার মাওঃ জাহিদুল ইসলাম, সিনিয়রশিক্ষক আরিফুল ইসলাম, আলা উদ্দীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক ও মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।মাদরাসারটির ১ম শ্রেণী থেকে ৭ শ্রেণী পর্যন্ত মোট ৮৫ জন শিক্ষার্থীকে মাদরাসায় আসা-যাওয়ার জন্য বাইসাইকেল ও স্কুল ব্যাগ কিনে দেয়া হয়েছে।

মাদরাসাটির সুপার মাওঃ মঈনুদ্দীন বলেন, আমাদের অনেক শিক্ষার্থী দূরের গ্রাম থেকে হেটে মাদরাসায় আসাযাওয়া করে। এদের অনেকেই খুবই গরীব পরিবারের সন্তান। তাদের পরিবারের পক্ষে সাইকেল কিনে দেয়া সম্ভব নয়। এজন্য মাদরাসার নিজস্ব অর্থায়নে আমরা গরীব ও মেধাবী ২৫ জন ছাত্র-ছাত্রীকে বাইসাইকেল ও ৬০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ কিনে দিয়েছি।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit