বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

ঢাবির কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কারুশিল্প বিভাগের উদ্যোগে ৬-দিনব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ আজ ০২ জানুয়ারি (২০২৩)  সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসী-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্রদর্শনীর আহ্বায়ক মো. ফারুক আহাম্মদ মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কারুশিল্প হলো শিল্পকলার ইতিহাসে শিল্পচর্চার একটি প্রাচীনতম ধারা। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপীয় শিল্পধারার সঙ্গে বাঙালি সংস্কৃতি, শিল্পধারা ও ঐতিহ্যের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন। এর ফলে আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রে শিল্পের ছোঁয়া ও নান্দনিকতার উপস্থাপন দিন দিন বৃদ্ধি পেয়েছে। এই শিল্পকর্ম চর্চার মাধ্যমে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের শিল্পজগতকে সমৃদ্ধ করেছেন উল্লেখ করে সমাজকে আরও সংস্কৃতিমনা ও পরিশীলিত করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীতে শেষ্ঠ শিল্পকর্মের জন্য নির্বাচিত ১২টি শিল্পকর্মের শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়। এবার কারুশিল্প বিভাগের এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ৬৫ জন শিক্ষার্থীর ১৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ০৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। 
 

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit