শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

মৌলভীবাজার সমিতি সিলেট’র ২০২৩-২৪ সালের কমিটি গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচনে সমিতির নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী একমাত্র প্যানেল জমা হওয়ায় সমিতির বার্ষিক সাধারণ সভায় উক্ত প্যানেলকে নির্বাচিত ঘোষনা করা হয়।সভায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীকে সভাপতি ও আহমদ মাহবুব ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে সমিতির ২০২৩-২৪ সালের ২৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক এ কমিটির নাম ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, মো. রুস্তুম খান, লায়ন শামীম আরা বেগম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মো. মফিক, অর্থ সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন, ক্রীড়া সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক মো. বাবুল সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. করিমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম আশুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য হাজী এম এ মতিন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সৈয়দ মহসিন হোসেন, মিজানুর রহমান খোকন, সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit