রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আটোয়ারীতে রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অপরাধে মৎস্য ব্যবসায়ীর অর্থদন্ড

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

মোঃ জাহেরুল ইসলামআটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘ পিরানহা’ বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রায় ১৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, রবিবার বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘ পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য অফিসার সহ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালায়।

এতে ১৫ কেজি পিরানহা মাছ জব্দ সহ উপজেলার ছোটদাপ গ্রামের বশির উদ্দীনের পুত্র মৎস্য ব্যবসায়ী মোঃ কাজল ইসলাম(২৪)কে ২০০০/- অর্থদন্ড করা হয়। জব্দকৃত মাছ উপজেলা পরিষদ চত্ত্বরে প্রকাশ্য জনসম্মুখে মাটিতে গর্ত খনন করে পুতে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit