রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

আটোয়ারীতে জুয়ার আসর থেকে তিন জুয়াড়– আটক

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়ার আসর থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, রবিবার ( ১ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র দিক নির্দেশনা মোতাবেক এস.আই সাগর আলী’র নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল অভিযান চালিয়ে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা এলাকার একটি বাঁশ ঝাড়ের ভিতরে জুয়া খেলার আসর থেকে তিন জনকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়াড়– দৌড়ে পালিয়ে যায়। আটককৃতরা হলো রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের অহিরুল ইসলামের পুত্র মোঃ শাহ্ আলম (৩৯), রাধানগর নেংরীপাড়া গ্রামের কুলেশর চন্দ্রের পুত্র নরোত্তম চন্দ্র(৪০) ও দক্ষিণ দূর্গাপুর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র আমিনুর রহমান (৪২)।

মামলায় আসামীভুক্ত পলাতক আসামীরা হলো রাধানগর নেংরীপাড়া গ্রামের মইনুল ইসলামের পুত্র মোঃ হবিবর রহমান(৩৫), দুহসহ বুড়াবন্দর গ্রামের মোঃ রাসেল (২৬) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন। এসময় জুয়ার আসর থেকে তাসের একটি প্যাকেট, ১৮০০/- টাকা, একটি বসার চট্ ও দুইটি মটরসাইকেল জব্দ করা হয়। ওসি মোঃ সোহেল রানা জুয়াড়– আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ : ০১/০১/২০২৩ । আটককৃত আসামীদের সোমবার ( ২ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit