স্থানীয়রা জানান, দুই বন্ধু সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সড়কের অরক্ষিত রেল গেইটে সিলেটগামী একটি লোকোমোটিভের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় আহত দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন ও ইমরানকে নেওয়ার পরামর্শ দেন। আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লোকোমোটিভের ধাক্কায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০