: মৌলভীবাজারের শ্রীমঙ্গল- কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি’র ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠানে নতুন বছর ২০২৩ সালের দেশবাসী সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক বার্তায় বলেছেন , শ্রীমঙ্গল,কমলগঞ্জ তথা দেশবাসীকে শুভ নববর্ষের ২০২৩ সালের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা দেশ ও বিদেশ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে অভিনন্দিত করেছেন ও জন্মদিন উৎযাপনের আয়োজন করেছেন সবাই কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দীর্গ ৩০ বছর ধরে ৬ বার একটানা নৌকায় মনোনীত প্রার্থী হিসেবে জনগণের ভোটে সংসদ সদস্য হিসেবে কাজ করে আসছেন। শুধুমাত্র জনগণের মায়া ও ভালোবাসার জন্য তিনি সফল নেতা । প্রতি বছরের ন্যায় এবারো শ্রীমঙ্গল,কমলগঞ্জ জুড়ে জন্মদিনের উৎসব পালনে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে সামাজিক, সাংস্কৃতিক, রাস্ট্রের ভিবিন্ন পেশাজীবি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রবিবার (১ জানুয়ারী) ২০২৩ খ্রিঃ শ্রীমঙ্গল শহরের টি হ্যাভেন রিসোর্টে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি’র ৭৫ তম জন্মদিনের এক আয়োজন করে জন্মউৎস কমিটি শ্রীমঙ্গল। অনুষ্ঠানটি সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের টি হ্যাভেন রিসোর্টে কেক কেটে এবং ফুলেল শুভেচছা জানানোর মধ্যেমে অনুষ্ঠিত হয়।
এতে সংসদ সদস্য’র পরিবার সহ প্রশাসন,জনপ্রতিনিধি,রাজনীতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন পেশাজীবি’র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে মাননীয় সংসদ সদস্য’র পরিবার তাঁর সহধর্মিনী,দুই মেয়ে ও মেয়ের জামাতা সহ নাতিনদের নিয়ে কেক কেটে স্বাগত জানান।
পরে এক এক করে সবাই ফুলেল শুভেচ্ছা জানান, এতে দেখা গেছে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, মাননীয় সংসদ সদস্য কে ফুলেল শুভেচছা জানান এসময় উপস্থিত ছিলেন মননীয় সংসদ সদস্য’র দুইভাই কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক,সভাপতি,এম.মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি,ইমতিয়াজ আহমেদ বুলবুল। পরে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শেদ আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া,কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজাদ,সাধারণ সম্পাদক, ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ,মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক,প্রার্থী গিয়াস উদ্দিন নিক্সন, মৌলভীবাজার পর্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল শাখার জি.এম সাখাওয়াত হোসেন, ডায়রেক্টর আব্দুর রহিম, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আরমান খান,পাবলিক রিলেশন অফিসার পলাশ চৌধুরী,টি হেভেন রিসোর্টের স্বত্বাধিকারী,বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি, আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস (লেদু), শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। শ্রীমঙ্গল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ছিলেন, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি,আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু ও কালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, সিঁন্দুরখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল। আর ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এবং ওসি (অপারেশন) এ.কে.এম ফজলুল হক। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি,ডাঃ হরিপদ রায়,সহ-সভাপতি জিল্লুর এনাম চেমন,যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হক,ক্রীড়া বিষয়ক সম্পাদক, মিলন দাশ গুপ্ত,ধর্ম বিষয়ক সম্পাদক উপরু মিয়া,প্রচার সম্পাদক দেবাংশু সেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য, হেলাল আহমেদ চৌধুরী,সদস্য ও সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ , আওয়ামী লীগের নেতা লতিফ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, মো.শহিদুর রহমান শহীদ ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, নুরুল আমিন ও পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন শাহীন ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, সালেহ আহমদ চৌধুরী। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি, নকুল দেব, যুবলীগ নেতা,সাকির হোসেন টিপু,সাবের আহমেদ,বদরুল হক সহ অন্যান্য। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ড.আব্দুস শহীদ এম,পি,কে জন্মদিনের শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় কালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি, বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেল সহ প্রেস ক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, কাওছার ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ ও দৈনিক কালের কন্ঠ মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপধ্যক্ষ ড.মো,আব্দুস শহীদ এম.পি অনলাইন ফোরাম থেকে সভাপতি, মামুন আহমেদ ও সাংগঠনিক আমিনুর রশীদ চৌধুরী রুমন সহ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে উপস্থিত থেকে ফুলেল শুভেচছা জানান। আরো অনেকেই ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশ করা হয় এতে অংশ গ্রহন করেন, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ প্রতিষ্ঠানের জি.এম মো. আরমান খান, স্থানীয় সংগীত শিল্পি প্রান্ত,সংগীত শিল্পি মৌ। পরিশেষে আগত সম্মানিত অতিথিদের কে নেশ্যভোজ গ্রহন করানো হয়।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০