বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

নরসিংদীতে লুট হওয়া আনসার সদস্যদের অস্ত্র উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে টহলরত আনসার সদস্যদের বেঁধে লুট করা দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ১০ ডাকাত গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর ঘটনার পর নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২ জানুয়ারি) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। পুলিশ সুপার জানান, ২৬ ডিসেম্বর রাতে নরসিংদী বাজারের অস্থায়ী ক্যাম্পে চার আনসার সদস্য কর্মরত ছিলেন।

এসময় ১৬/১৭ জনের সশস্ত্র ডাকাত দল আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ রাউন্ড গুলিসহ দুটি শটগান ছিনিয়ে নেয়। পরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া দুটি অস্ত্র, দুই রাউন্ড গুলিসহ ১০ ডাকাত গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ ।উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নরসিংদী বাজারের অস্থায়ী ক্যাম্পে রাতে পাহারা দেওয়ার সময় আনসার সদস্যদের জিম্মি করে অস্ত্র ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় লুৎফর নাহার লতিফা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা নরসিংদী সদর উপজেলা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit