বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ইসরায়েলি হামলায় সিরিয়ার ২ সেনা নিহত, দামেস্ক বিমানবন্দর বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় সিরিয়ার অন্তত ২ জন সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমান হামলায় দামেস্ক বিমানবন্দরের সেবা বন্ধ  রয়েছে। দামেস্ক সিরিয়ার প্রধান বিমানবন্দর। গত বছরের জানুয়ারিতে কয়েক সপ্তাহ এই বিমানবন্দরটি বন্ধ ছিল। ওই সময় ইসরায়েলি হামলায় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী দামেস্ক বিমানবন্দর এবং আশপাশের অঞ্চল টার্গেট করে। সোমবার রাত ২ টার দিকে হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তাদের দুইজন সেনা নিহত এবং দুইজন আহত হয়েছে। কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এক বছরের কম সময়ে এ নিয়ে দুইবার বিমানবন্দরটি বন্ধ করা হলো। ইসরায়েল তাৎক্ষণিকভাবে এই ঘটনা নিয়ে কোনো  মন্তব্য করেনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit