শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ Time View

ঝালকাঠি প্রতিনিধি : ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিক সংগঠন ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন,বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা যুবলীগের অন্যতম নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। ১ জানুয়ারি রাত ৮টায় সংগঠনের সভাপতি গাজী মো.গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সাথে এক সৌজন্য স্বাক্ষাতের পর বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষানুরাগী ও বিশিষ্ট দানবীর ঝালকাঠি জেলা যুবলীগের কর্মী বান্ধব অন্যতম নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন সংগঠনের আজীবন সদস্য হন।

বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় সৈয়দ হাদিসুর রহমান মিলন বলেন,সাংবাদিকরা মানুষের কল্যাণে কাজ করেন,ন্যায়ের পক্ষে থাকেন। সরকারের উন্নয়ন কর্মমান্ড জাতির কাছে তুলে ধরেন। সাংবাদিকরা জাতির বিবেক, দেশ ও জাতির উন্নয়নে তাদের লিখনির মাধ্যমে ভূমিকা রাখেন। এই সাংবাদিক সংগঠনে আমাকে আজীবন সদস্য করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সাংবাদিকদের সকল ভালো কাজে আমি সব সময় আছি ও পাশে থাকবো।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit