বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা

পদত্যাগ করা সাত্তারকে বহিস্কার করলো বিএনপি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারকে বহিস্কার করলো বিএনপি। রবিবার রাতে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃংখলাবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতিপূর্বক বহিস্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবেৃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘আব্দুস সাত্তারকে দল থেকে বহিস্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাকে বহিস্কার হয়েছে।  তার কোনো আদর্শ নেই, তিনি নষ্ট হয়ে গেছেন।’

আব্দুস সাত্তার ভূঁইয়া পাঁচবারের সংসদ সদস্য। একবার নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সর্বশেষ নির্বাচনে সারা দেশে যখন বিএনপির ভরাডুবি তখনো তিনি জয়লাভ করেন। তবে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন সংসদ থেকে। ক্ষোভে দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকেও পদত্যাগ করেন তিনি। এর পরই শুরু হয় নানা গুঞ্জন। তিনি ভোটের মাঠে লড়তেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে আলোচনা চলতে থাকে। স্বতন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে তিনি লড়বেন এ নিয়েও চলে আলোচনা। যদিও তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে শেষ পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে তার পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়েছে। রবিবার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি জেলা নির্বাচন অফিস থেকে আব্দুস সাত্তারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুস সাত্তার দলীয় সিদ্ধান্তের আলোকে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। গত ২৯ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার চিঠি জমা দেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে।

২০ বারের বেশি কল দেওয়ার পর আব্দুস সাত্তারের ফোন রিসিভ করা তাঁর ছেলে মাইনুল ইসলাম তুষার রবিবার রাতে বলেন, ‘দলের সঙ্গে দূরত্বের কারণে বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন। নির্বাচন কেন্দ্রীক অনেক ফোন আসছে বলে রিসিভ করাও সম্ভব হচ্ছে না।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এক আত্মীয় মনোনয়ন ফরম কিনেছেন। তবে আমার বাবা নির্বাচন করবেন কি-না এ বিষয়ে পারিবারিক কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে যদি নির্বাচন করেন তাহলে স্বতন্ত্র থেকে করবেন। ওনি কোনো দলে যোগ দেননি।’

জেলা বিএনপি নেতৃবৃন্দ বলছেন, আব্দুস সাত্তারের পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না। আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরেই দলের কর্মকাণ্ডে নেই। পদত্যাগ বিষয়েও তিনি কারো সঙ্গে পরামর্শ করেননি। সরকারের সহযোগিতা নিয়ে তিনি ভোটের মাঠে তিনি পার পেতে পারেন বলেও এক নেতা মন্তব্য করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit