রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

কামরুল আশরাফ খান এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী – ২ আসনের নির্বাচনী এলাকা পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন এর জন্মদিন উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১ জানুয়ারী) রবিবার বিকালে আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে আমদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল এবং মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কামরুল আশরাফ খান পোটন সংসদ সদস্য থাকা অবস্থায় আমদিয়াসহ পলাশের সকল ইউনিয়নে উন্নয়নের যাত্রা শুরু হয় যার ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে তিনি আরও বলেন এখন আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ আগের চেয়ে আরো বেশি সুসংগঠিত এটাও সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন এর অবদান। এসময় আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ,বীর মুক্তিযোদ্ধা সিরাজ মাষ্টার, আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি আবদুল মজিদ, ইউপি সদস্য শামীম আহসান দেলোয়ার , ইউপি সদস্য কাওছার আহমেদ , ইউপি সদস্য রুবেল মিয়া, ইউপি সদস্য হেলালউদ্দিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, নারী ইউপি সদস্য আমেনা বেগম, পারভীন বেগম, আমদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রাসেল, কিরন প্রধান, জাকির হোসেন, নুরুজ্জামান, শাহীন, আজিজুর রহমান, মামুন, এবং ইউনিয়ন আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit