বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ‘বিএফ.৭’ শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্কনিউজঃ চীন থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশে আসা এক ব্যক্তির শরীরে ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ পাওয়া গেছে, যা দেশে প্রথম শনাক্ত হলো।

রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার (চীনা নাগরিক) নমুনার জিনোম সিকোয়েন্স করে এই নতুন ধরন চিহ্নিত করা হয়েছে। তবে আক্রান্ত নাগরিক সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চীন থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন চারজন। বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের সময় তাদেরকে করোনা লক্ষণযুক্ত মনে হওয়ায় অ্যান্টিজেন টেস্ট করা হয়। একজনের এটি শনাক্ত হলো- বাকি তিনজনের বিষয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কিউএনবি/বিপুল ০১.০১.২০২৩/রাত ১০.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit