শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৭.৫ শতাংশ। সেটা কো-অর্ডিনেশন কমিটির সভায় সংশোধন করে ৬.৫ শতাংশ করা হয়েছে। তবে, আমি আশাবাদী, প্রবৃদ্ধি আরও বেশি হবে।

রবিবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বিশ্বে এখন বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আশা করছি, আমাদের এখানেও কমবে।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, সে সময় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। সেটা আমরা ৫-৬ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু, কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই মূল্যস্ফীতি বেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit