বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মাদারীপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন ।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ Time View

আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন : মাদারীপুরে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় মাদারীপুর জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় শকুনী লেকপাড় এলাকা থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী কার্যালয় এসে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে প্রায় ৫শতাধিক নেতা কর্মীরা অংশ নেয়।

র‌্যালী শেষে শকুনী লেকের অস্থায়ী কার্যালয় জেলা জাতিয় পার্টির আহবায়ক মুহিদ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আ: রউফ খান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব লিয়াকত আলী খান, পৌর আহবায়ক কাইয়ুম খান, জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব সাবরীন জেরীন, মাদারীপুর জাতীয় পার্টির সদর উপজেলা শাখার সদস্য সচিব গোলাম হোসেন বাদল, যুব সংহতীর জেলা আহবায়ক মনির বেপারী, জেলা শ্রমিক পার্টির সদস্য সচিব জামাল হাওলাদার, ছাএ সমাজের আহবায়ক রাসেল মোল্লা, সদস্য সচিব ইফাদ আহম্মেদ প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit