বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

আশুলিয়ায় পারিশ্রমিকের টাকা চাওয়ায় মোটরসাইকেল মেকানিকের উপর হামলা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭০৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় কাজের পারিশ্রমিক চাওয়া হেলমেট দিয়ে মোটরসাইকেল মেকানিক মামুন মীরের মাথায় আঘাত করেছে সিরাজ মৃধা নামের এক প্রভাবশালী। রোববার সকাল ১১টার দিকে আশুলিয়ার চিত্রশাইল কাঠালতলা এলাকার মামুন মিরের মোটরসাইকেল গ্যারেজে এই হামলার ঘটনা ঘটে ।
ভুক্তভোগী মামুন মীর পিরোজপুর জেলার চিড়াপাড়া মিরাবাড়ি এলাকার মৃত মনসুর মীরের ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকার আব্দুলের বাড়িতে ভাড়া থেকে চিত্রশাইল এলাকায় মোটরসাইকেল সার্ভিসিং এর ব্যবসা করে আসছে। অন্যদিকে বরিশাল জেলায় সিরাজ মৃধার গ্রামের বাড়ি। সে আশুলিয়ার চিত্রশাইল কাঠালতলা এলাকার মৃত ইয়ানুছ মৃধার মেয়ের জামাই। 
ভুক্তভোগী মামুন মীর অভিযোগ করে বলেন, আমি সকালে দোকান খুলি। দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই মৃত ইয়ানুছ মৃধার মেয়ের জামাই সিরাজ মৃধা আমার দোকানে সার্ভিসিং এর জন্য মোটরসাইকেল নিয়ে আসে। আমি তার মোটরসাইকেল সার্ভিসিং করে দেই। কাজ শেষে টাকা না দিয়ে চলে যাওয়ার সময়ে আমি পারিশ্রমিকের টাকা চাওয়ায় আমার প্রতি সে অযথা ক্ষিপ্ত হয়ে হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। এই ঘটনায় আমি থানায় অভিযোগ করবো বলে সে জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজ মৃধা একটা দুষ্কৃতি টাইপের একটা লোক। মাঝেমধ্যেই এই ধরনের কাজ করে থাকে। সিরাজ তার শশুর বাড়ীর লোকজনের ক্ষমতা দেখিয়ে এলাকায় নানান অপরাধ মূলক কাজ করে থাকে। ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। আজকের সকালে কাজের পারিশ্রমিক চাওয়ায় মোটরসাইকেল মেকানিক মামুনের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।
এব্যাপারে অভিযুক্ত সিরাজ মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্ত্রীকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হঠাৎ দেখি আমার হোন্ডার তেল পরতে থাকে। হোন্ডা ঠিক করানোর জন্য মামুন মেকানিকের দোকানে নিয়ে যাই। আমার কথা মতো আমার হুন্ডা ঠিক করে দেয় এবং টাকা চায়। আমার কাছে টাকা ছিলোনা বিধায় পরে দেওয়ার কথা বলি। আমার কথায় রাজি না হয়ে আমাকে বকা দেয়। যার কারণে রেগে গিয়ে আমি ওকে একটা বারি দিয়েছি। এটা আমার অপরাধ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit