রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ডোমারে আল-হেরা বালিকা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২০০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আল-হেরা বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়ায় মাদ্রাসার শুভ উদ্বোধন করেন ৭নং বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।

পরে এক আলোচনা সভায় আলহাজ্ব আব্দুল্লাহ হেল কাফির সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী ডাঃ আব্দুল কুদ্দুস আল-আজাদ, ইউপি সদস্য আব্দুর রহমান, হাফেজ মাওঃ হাফিজুর রহমান, সমাজ সেবক সাইফুর রহমান নান্নু, হাবিবুর রহমান বাবু, সোহরাব হোসেন, বেলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী ডাঃ আব্দুল কুদ্দুস আল-আজাদ জানান, প্রত্যেক নর ও নারীর জন্য দ্বীনি এলেম শিক্ষা করাকে আল্লাহ তায়ালা ফরজ করেছেন। বালিকা মাদ্রাসায় শিশুদের নূরানী-মক্তব, নাজেরা, হেফজ ও কিতাব বিভাগের পাশাপাশী বাংলা ইংরেজী, গণিত বিষয়ে পাঠ দান করা হবে। দ্বীনি এলেম শিক্ষার জন্য মাদ্রাসাটি পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit