মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রোটারি ক্লাব অব সিলেট রয়েলস’র শীতবস্ত্র বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেছেন, মানুষ মানুষের জন্য, মানব কল্যাণই শ্রেষ্ট ধর্ম। আল্লাহ প্রদত্ত সব ধর্মই মানুষের কল্যাণে। তাই এই হাড় কাপানো শীতে ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর এ দায়িত্ব পালনে এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব সিলেট রয়েলস।

আমি তাদেরকে এই মহৎ কাজের জন্য শত সহ¯্র ধন্যবাদ জানাই। তিনি নগরীর চৌহট্টা পয়েন্টে উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউশন রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। বক্তৃতাকালে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।


রোটারি ক্লাব অব সিলেট রয়েলসের সভাপতি রোটারিয়ান নাহিয়ান আল মাদানী খান রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সাবেক সভাপতি রোটারিয়ান এইচ আজাদ শিপন, সাবেক সভাপতি রোটারিয়ান রাহাত তরপদার, সহ-সভাপতি রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান আরশ আলী গণি (চেয়ারম্যান), প্রেসিডেন্ট (২০২৩-২০২৪) রোটারিয়ান আবু বক্কর শাওন, সেক্রেটারী (২০২৩-২০২৪) রোটারিয়ান রেজাউল ইসলাম, রোটারিয়ান মাজহারুল ইসলাম শাকিল, রোটারিয়ান মুমেন কুমার দে, রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান মাসনুন আকিব। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক জিয়া, সৈয়দ আলাল আহমদ অভি, মোহাম্মদ সুমন আহমদ সুমন, শহিদুল ইসলাম রনি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit