মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি দেশ ও মানুষের জন্য কাজ করছে….মোহাম্মদ আলী ফারুক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী ফারুক বলেছেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের কাজই হচ্ছে দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করা। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দেশ ও মানুষের চেয়ে নিজেদের পকেট ভারি করতে ব্যস্ত হয়ে পড়েন। যার কারণে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এই অবস্থা।

এই অবস্থান থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমাদের এই দেশ আরো উন্নয়নশীল হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তিনি (৩১ ডিসেম্বর) শনিবার সকাল ৯টায় নগরীর দরগা গেইস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও প্রবীন ন্যাপ নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক মো: আব্দুল ওদুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমত ইবনে ইসহাক সানজিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন- ডা: হিরণ মোহন বিশ্বাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, তুতা মিয়া, তপন কুমার দাস, বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, হারাধন, সুরঞ্জিত শর্মা, অনিমেষ সরকার, বিমল চন্দ্র দে, সিফাজুল হক, সুমন মাহবুব প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit