রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী খুব শিগগির ভেনিস শহরে উড়াল দিচ্ছেন সুনেরাহ, কিন্তু কেন? জাহিদ হাসানকে ‘বাবা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য জুলাই হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

বিএনপির ছেড়ে যাওয়া আসনে নৌকার টিকিট পাচ্ছেন কারা, জানা যাবে রোববার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : আগামী রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই দিন বিকাল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা গত ২৮ ডিসেম্বর থেকে আগামীকাল (শনিবার) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি বেশ আলোচনায় রয়েছে। কারণ ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।এখন রোববারই জানা যাবে এই নায়িকা নৌকার টিকিট পান কিনা।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ই-মেইলযোগে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান বিএনপির সাত এমপি আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জিএম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। পরে ১১ ডিসেম্বর সশরীরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৬ এমপি। এরপর ১৮ ডিসেম্বর তাদের মধ্যে পাঁচজনের ছেড়ে যাওয়া আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। 

তবে সেদিন এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেননি। স্পিকার তখন জানান, হারুনকে সশরীরে এসে পদত্যাগপত্র দিতে হবে। এরপর ২২ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন হারুন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে ২৬ ডিসেম্বর হারুনের আসনেও ভোটের তারিখ একই দিনে রেখে তফসিল ঘোষণা করে ইসি। ফলে বিএনপি ছেড়ে যাওয়া ৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-৫০) ভোটের তারিখ এই ছয় আসনের ফয়সালা হওয়ার পর ঘোষণা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit