বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

নোয়াখালীতে ১০ তরুণ-তরুণীর গণবিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে একসাথে হতদরিদ্র ১০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে  উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে যৌতুকবিহীন এই মেজবানও গণবিয়ে সম্পন্ন হয়। 

জানা যায়, সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের অর্থায়ানে এই বিয়ের আয়োজন করা হয়। এই উপলক্ষে  দৌলতপুর গ্রামে ছিল সাজ সাজ রব। আনন্দ, উৎসবের কোন কমতি ছিল না আয়োজনে। বিয়ের একদিন আগে বিতরণ করা হয় বর-কনের সাজের কাপড় সহ ফুল সাজানি। বিয়েতে প্রত্যেক বর দেওয়া হয়েছে নগদ ৫০হাজার টাকা ও কনে কে দেওয়া হয়েছে আটানা ওজনের স্বর্ণের অলংকার। ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে বর-কনের আত্মীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দি মোল্লা বলেন, এমন বিয়ে তো আগে কখনো দেখিনি। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতুহল বসত বিয়ে দেখতে আসেন বহু মানুষ। আমরা বিয়ের অনুষ্ঠান দেখে অভিভূত। বিয়েতে বর-কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন।  গণবিয়ের আয়োজক বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, আল্লাহপাক কাউকে সামর্থ দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সামর্থ দিয়েছে তার দায়িত্ব হলো যাকে আল্লাহ সামর্থ দেননি তাকে সাহায্য করা। নিয়ত করেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা দিয়ে একটু কমফোর্ট দেওয়া। এ সময় তিনি নতুন দম্পতিদের জন্য নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া কামনা করেন।  

কিউএনবি/ অনিমা/৩১.১২.২০২২/দুপুর ১.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit