রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে আবাসিক হোটেল থেকে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৪৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে প্রেমের সম্পর্ক গড়ে দুই বছর ধরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু হুরেক (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। শুক্রবার দুপুরে শহরের বাজিড় মোড়স্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন।গ্রেপ্তারকৃত আবু হুরেক সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের ছেলে।অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন জানান, আবু হুরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নরসিংদীতে বসবাসকারী ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীর সাথে ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

প্রেমের সম্পর্কের নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই ঘটনায় নির্যাতিতা ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার নরসিংদী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।এই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‌্যাব ১১ নরসিংদীর একটি দল নরসিংদী শহরের বাজির মোড়স্থ আবাসিক হোটেল নিরালায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে আবু হুরেককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।

কিউএনবি/ অনিমা/ ৩০.১২.২০২২/রাত ১০.১৬

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit