রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বাংলাদেশ আইন সমিতির ৩৬তম সম্মেলন উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ আইন সমিতির ৩৬তম বার্ষিক সম্মেলন আজ ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল উল-মুনীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আইন সমিতির সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই সম্মেলন বাংলাদেশ আইন সমিতির গণতান্ত্রিক রীতিনীতির মৌলিক দর্শনের একটি সুন্দর উদাহরণ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণে সমিতির সদস্যরা পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণের যে অপ্রতিরোধ্য প্রয়াস ও পরিকল্পনা গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো বাস্তবায়ন করে চলেছেন।
পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে উপাচার্য বাংলাদেশ আইন সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/ অনিমা/ ৩০.১২.২০২২/রাত ৮.১৯

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit