সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

ইতিহাস বিকৃতি রোধে বাংলাদেশ ইতিহাস পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- ঢাবি উপাচার্য

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য বাংলাদেশ ইতিহাস পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “ইতিহাস বিকৃতি রোধে পরিষদের সদস্যদের নির্মোহভাবে কাজ করতে হবে”। আজ ৩০ ডিসেম্বর (২০২২) শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের দু’দিনব্যাপী ১৩তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইতিহাস পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের যুগ্মসম্পাদক অধ্যাপক ড. আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইতিহাস পঠন-পাঠনে পরিবর্তন আনার উপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাসকে আরও গণমুখী করতে হবে এবং জনকল্যাণে কাজে লাগাতে হবে। অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ সমাজ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের জন্য তিনি ইতিহাস পরিষদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মৌলিক গবেষণা পরিচালনা এবং মানুষকে ইতিহাস সচেতন করে তুলতে বাংলাদেশ ইতিহাস পরিষদ কাজ করে যাচ্ছে। লিঙ্গ বৈষম্য নিরসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও ইতিহাস পরিষদকে ভূমিকা রাখতে হবে। মহান বিজয়ের মাসে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস পরিষদ প্রকাশিত “ইতিহাসে নারী” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

 

 

কিউএনবি/ অনিমা/ ৩০.১২.২০২২/রাত ৮.১৩

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit