বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

দক্ষিণ কোরিয়ায় হাইওয়ে দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়েতে আগুন লাগার ঘটনায় ট্রাফিক জ্যামে আটকা পড়া অন্তত ৫ জন নিহত এবং প্রায় ৩৭ জন আহত হয়েছেন। জরুরি সেবা কর্মকর্তারা ও গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, বাস ও ট্রাকের সংঘর্ষ থেকে আগুনের সূত্রপাত। তবে ঘটনাস্থলের এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, ঘটনা এখনও তদন্তাধীন।

আরেক জরুরি সেবা কর্মকর্তা জানান, আগুন ইতোমধ্যে নিভিয়ে ফেলা হয়েছে এবং আগুনে ৪৪টি গাড়ি পুড়ে গেছে। আগুনে পাঁচজন নিহত এবং কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে গোয়াচিওনের হাইওয়ে টানেলে আগুন লাগার পরপরই ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit