বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

নেতানিয়াহুকে ‘বন্ধু’ আখ্যা বাইডেনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ফিলিস্তিনিদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করে সংকট নিরসনে চাপ অব্যাহত রাখার অঙ্গীকারও করেছেন তিনি।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। তিনি গত কয়েক দশক ধরে আমার বন্ধু। ইরানের হুমকিসহ মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা যৌথভাবে মোকাবিলা করার জন্য আমরা কাজ করব।

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে কট্টর ডানপন্থী রক্ষণশীল জোট সরকারের প্রধান হিসেবে শপথ নেন নেতানিয়াহু। ৭৩ বছর বয়সী নেতানিয়াহু এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং তারপর ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবারের আস্থা ভোটের আগে তিনি ইসরায়েলি সংসদের অধিবেশনে ভাষণ দেন।

সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু জানিয়েছেন, আরব-ইসরায়েল দ্বন্দ্বের অবসানই তার কাছে সর্বাধিক অগ্রাধিকার পাবে। একই সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তিনি। সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit