বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্কনিউজঃ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সকল রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মধ্যে দিয়ে রাজপথে যুগপৎভাবে নামছে সমমনা দলগুলো। যুগপৎভাবে প্রথম কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের ব্যাপারে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্য জোনায়েদ সাকি বলেন, যুগপৎ আন্দোলের ভিত্তি হিসেবে একটা যৌথ ঘোষণার ব্যাপারে আমরা আলোচনা করেছি। খুব দ্রুত এটা চূড়ান্ত করে সামনের যুগপৎ আন্দোলন এগিয়ে নেয়া হবে। ৩০ ডিসেম্বর যার যার অবস্থান থেকে কর্মসূচি পালিত হবে। পরবর্তী কর্মসূচিও সেখান থেকে ঘোষণা হবে।

এর আগে মঙ্গলবার গুলশানে ১২-দলীয় জোট ও ৭-দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক করে বিএনপি।

বিএনপির লিয়াজোঁ কমিটিতে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো: শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম আলাল।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটিতে রয়েছেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম এবং গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

বিপুল/২৮.১২.২০২২/ রাত ১১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit