মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দেশের তৃতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন সিলেটের ব্যবসায়ী জামিল ইকবাল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সারাদেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ করদাতার সম্মননা পেয়েছে সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল। ২০২১-২২ কর অর্থ বছরে ফার্ম ক্যাটাগরিতে এই প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল এর কর্ণধার সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী জামিল ইকবাল এর হাতে ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) আবু হেনা মো. রহমাতুল মুমিন। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

সম্মাননা স্মারক গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জামিল ইকবাল জানান, ব্যবসা শুরুর পরের বছর থেকেই তিনি আয়কর দিয়ে আসছেন। তার ব্যবসা যত এগিয়েছে আয়করের পরিমাণ ও তিনি তত বাড়িয়ে দিয়েছেন। তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। মোহাম্মদ জামিল ইকবাল বিগত আট বছর ধরে সিলেটের সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মনানা পেয়েছেন। সর্বশেষ এ বছর সারাদেশের মধ্যে তাকে তৃতীয় সর্বোচ্চ করদাতা হিসেবে মনোনিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি)। বর্তমানে তিনি সিলেট নগরীর শিবগঞ্জ বোরহানবাগ, গোলাপবাগ এলাকার বাসিন্দা। মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরীর ১ম পুত্র মোহাম্মদ জামিল ইকবাল এবং ২য় পুত্র মোহাম্মদ জাহেদ ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত সারাদেশে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে মেসার্স জামিল ইকবাল-এ সারাদেশে বহু সংখ্যক কর্মী কাজ করছেন। ঠিকাদারি ব্যবসার পাশাপাশি মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক সহ দেশে বিদেশে তার বিভিন্ন ব্যবসা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit