বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মাটিরাঙ্গায়  আনসার ভিডিপির উপজেলা  সমাবেশ অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূল মন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর ২০২২ইং) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া দূর্গাবাড়ি আনসার ব্যাটালিয়ন  ক্যাম্পের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রুবেল দে’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ১৫ আনসার ব্যাটালিয়ন কুমিল্লা টিলার উপ-পরিচালক ও খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট জে এম ইমরান। 

মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা  রহিমা আক্তার এর  সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিম, মাটিরাঙ্গা থানার  উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি ১৫ আনসার ব্যাটালিয়ন কুমিল্লা টিলার উপ-পরিচালক ও খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট জে এম ইমরান।বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্যের অন্যতম অংশীদার।

জনসম্পৃক্ত সুশৃঙ্খল এ বাহিনী গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, নারী ও শিশুপাচার রোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অনবদ্য অবদান রাখছে। নারীর ক্ষমতায়ন, জনকল্যাণ ও উন্নত জাতি গঠনে এ বাহিনীর বহুমুখী উন্নয়নমূলক কর্মতৎপরতা প্রশংসনীয়। এছাড়াও খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এ বাহিনীর সদস্যরা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। 

সমাবেশে  আনসার ও ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি  কমান্ড্যান্ট জে এম ইমরান অতিথিদের সাথে নিয়ে  উপজেলার শ্রেষ্ট আনসার ভিডিপির দলনেতা ও দলনেত্রীদের হাতে ২টি বাইসাইকেল ১০ টি ছাতা এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন । 

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit