বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

কোভিড: জাপানে একদিনে মৃত্যু ২৭১, শনাক্ত ২ লাখ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৮৫৩ জন। প্রাণহানি হয়েছে ২৭১ জনের।

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৫ হাজার ৮১৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩০২ জন। মারা গেছেন ৬৯ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৩ লাখ ৫ হাজার ৩৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ১৬ হাজার ৩৫২ জন মারা গেছেন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় আড়াইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮৮ হাজার ৩৪৯ জনে।

এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার ২২৫ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দুই লক্ষাধিক। 

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২৫ লাখ ২৭ হাজার ১৮৬ জনে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit