মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দরিদ্রদের মধ্যে আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা গ্রামে আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যেগে শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থা ও বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের সহ সভাপতি হাফিজ খছরুজ্জামানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আশিকের পরিচালনায় ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের ইনচার্জ ডাঃ আল আমীন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফফার (চান্দই), শিক্ষাবিদ আব্দুস সালাম, ইউপি সদস্য বিলাল আহমদ, সাংবাদিক জাকারিয়া তালুকদার। আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনজুর ইসলাম সুবেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুছলেবুর রহমান কানু, রশিদ আহমদ মুন্না। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাবিত আহমদ।

২য় বারের মত দিনব্যাপী চক্ষু শিবিরে বিনামুল্যের ৭ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের মধ্যে ফ্রি ঔষধ ও চশমা বিতরণ করা হয়। বক্তারা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখের মাধ্যমে পৃথিবীর আলো ও সৌন্দর্য উপভোগ করা যায়। সেই চোখের যত্ন নেয়া ও চিকিৎসা গ্রহণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। গ্রামের দরিদ্র মানুষ টাকার অভাবে মহামূল্যবান চোখের চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। ঠিক সেই সময় আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান একটি মহতী উদ্যোগে। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit