রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

আখাউড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আইনজীবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে এক আইনজীবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা। সোমবার সকালে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি চক বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রুটি-নুরপুর গ্রামের ভূক্তভোগীদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম সরকার। লিখিত বক্তব্যে শামীম সরকার বলেন, রুটি গ্রামের আইনজীবি মোঃ শফিকুর রহমান আইন পেশার অপব্যবহার করে অসহায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। এই আইনজীবি রুটি গ্রামের একাধিক মসজিদসহ বাজার কমিটির সভাপতি দাবী করে টাকা পয়সা আত্মসাৎ করেন। তার এসব অপকর্মের যে প্রতিবাদ করে তার নামেই একের পর এক মিথ্যা দিয়ে হয়রানি করেন।
তিনি বিগত ২০২১ সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমিসহ আমার পিতা এবং দুই ভাইয়ের নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। তৎকালীণ সময়ে আমি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার পদে কর্মরত ছিলাম। বর্তমানে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। মামলার উল্লেখিত দিন তারিখে চাকুরীর সুবাদে আমি কর্মস্থল রাজশাহীতে ছিলাম। এক ভাই প্রবাসে ছিল। আইনজীবি শফিকুর রুটি পূর্ব উকিল পাড়া রেজভিয়া সুন্নীয়া জামে মসজিদের সভাপতি দাবী করে ওই মামলা করেন। অথচ ওই নামে রুটি গ্রামে কোন মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান নাই।
প্রায় এক বছর মামলা চলার পর সঠিক প্রমানাদি দাখিল করতে না পারায় মামলা থেকে আমরা রেহাই পাই। এছাড়াও এই আইনজীবি আইন পেশার অপব্যবহার করে রুটি গ্রামের বাদল মিয়া, গোলাম মোস্তাফা, ওসমান গণিসহ বহু মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে বাদল মিয়া, ওসমান গণি, গোলাম মোস্তাফাসহ অন্যান্য ভুক্তভোগীরা ওই আইনজীবির হয়রানি মুলক কর্মকান্ড তুলে ধরেন। আইনজীবি শফিকুর রহমানের এসব হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য কসবা-আখাউড়া সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা। এ ব্যপারে জানতে চাইলে অভিযুক্ত আইনজীবি মোঃ শফিকুর রহমান বলেন, শামীম সরকারের বিরুদ্ধে আদালতে দেওয়ানী ও ফৌজধারী মামলা আছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit