সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

নরসিংদীতে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারন একজন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে করা মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন। এর আগে রোববার দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুড় স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী সাগর আহম্মেদ (২৭) কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ থানার বাইয়রা এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া।

এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল, ২ টি সীম কার্ড ও ধর্ষণের ভিডিও জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, সাগর আহম্মেদ নরসিংদীতে বসবাসকারী ২২ বছর বয়সী এক তরুণীর সাথে ফেইসবুকে ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতিতে চলতি বছরের ১১ জানুয়ারির পর থেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং ধর্ষণের দুটি নগ্ন ভিডিও তৈরি করে। এরপর যৌন সম্পর্ক না রাখলে নগ্ন ছবি ও ভিডিও ব্যাপকভাবে প্রকাশ্যে আনার হুমকি দেয়। পরে ফেইসবুকে একটি ভুয়া আইডি তৈরি করে ওই তরুণীর কিছু নগ্ন ছবি আপলোড করে। ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে সর্বশেষ গত ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ওই তরুণীকে ধর্ষণ করে সাগর আহম্মেদ। শহরের বৌয়াকুড় মহল্লার সারোয়ারের মালিনাধীন ৫ম তলার চতুর্থ তলায় তার চাচাতো বোনের স্বামীর ভাড়া বাসায় নিয়ে এই ধর্ষণের ঘটনা ঘটায় সাগর।

এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। এই ঘটনায় নির্যাতিতা তরুনী বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করার পর আসামী সাগরকে গ্রেপ্তার করে র‌্যাব। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন বলেন, অনেক মেয়ের সঙ্গে আসামী সাগরের অবৈধ সম্পর্ক রয়েছে। নির্যাতিতা তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প ভাবছিলেন না। মামলা করার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit