বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

জন্মদিনের পরদিনই দুঃসংবাদ দিলেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : জন্মদিনে কপালে চুমু দিয়ে প্রেমিক লিখেছিলেন— ‘আমি তোকে ভালোবাসি, তা পৃথিবীর যেখানেই থাকি না কেন? ‘কিন্তু এর কয়েক ঘণ্টা পরই এলো তাদের বিচ্ছেদের খবর।

জানা গেছে, ২৪ ডিসেম্বর ছিল তিথি বসুর জন্মদিন। তিথি অর্থাৎ টালিপাড়ার ছোট ঝিলিক। প্রেমিক দেবাযুধ পালের সঙ্গে তিথির প্রেমের ছবিতেই ভরা তার গোটা ফেসবুক। কিন্তু জন্মদিনের ঠিক পরের দিনই নিজেদের বিচ্ছেদ ঘোষণা করলেন তিনি। 

তিথি লেখেন— আমি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আনন্দবাজার অনলাইনকে তিথি বলেন, আমাদের সব ঠিকই ছিল। কিন্তু সম্পর্কের মধ্যে যখন পরিবার ভীষণভাবে হস্তক্ষেপ করা শুরু করে, তখনই সব নষ্ট হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এবারে বিষয়টি খুব খারাপ একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই আর এ সম্পর্কটা ঠিক হওয়ার অবস্থায় নেই। 

প্রায় সাড়ে চার বছরের সম্পর্ক তাদের। কলেজ থেকে শুরু তাদের প্রেম। একই কলেজে মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন তারা। একসঙ্গে একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন দুজনে। মাঝেমাঝেই বাইক নিয়ে বেরিয়ে পড়তেন ঘুরতে। নিজেদের চ্যানেলে সেসব ভিডিও ভাগ করে নিতেন। এখন সবটাই আলাদা। 

পড়াশোনা শেষ। দেবাযুধ আপাতত ব্যস্ত নিজের ক্রিকেট নিয়ে। তিথি আবারও পর্দায় ফিরতে চান। চলছে তারই প্রস্তুতি।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit