মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিমানবন্দরে ফটোগ্রাফারদের কাছে যে আবেদন সোনম কাপুরের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : হাতে তেমন ছবি নেই অনিল কাপুরের বড় মেয়ে সোনম কাপুরের। চলতি বছর আগস্ট মাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাই এই ফাঁকে নিজের মাতৃত্ব উপভোগ করছেন সোনম। 

শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকে লন্ডনেই সংসার পেতেছেন সোনম। যে কারণে মোটামুটি মুম্বাই-লন্ডন যাতায়াত লেগেই থাকে তার। সদ্য অনিল কাপুরের ৬৬তম জন্মদিন উপলক্ষ্যে একজোট হয়েছিল গোটা কাপুর পরিবার। 

বাবার জন্মদিন উদ্যাপনের পরই সম্ভবত লন্ডন ফিরে যাচ্ছিলেন সোনম। বিমানবন্দরে ঢোকা মাত্রই ফটোগ্রাফারদের ক্যামেরার ঝলকানি। হাতজোড় করে অনুরোধ করলেন ছেলে ‘বায়ু’র ছবি না তোলার জন্য।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিমানবন্দরে পৌঁছানো মাত্র ফটোগ্রাফারদের উদ্দেশে সোনম বলেন, আমার ছেলে বায়ু আসছে, অনুরোধ করছি, কেউ ছবি তুলবেন না। 

তবে ফটোগ্রাফারদের প্রতি এমন অনুরোধ সোনম শুধু একা করেছেন তেমনটি নয়, এর আগে বিরাট-আনুশকাকেও মেয়ের ছবি তোলার বিষয়ে এমন সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে।
 

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit