রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মানুষের বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি : শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : জনগণকে সন্তুষ্ট করে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের কর্মীদের প্রতি আহ্বানও জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নেই।’ 

আজ রবিবার সকালে গণভবনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে বাংলাদেশ ও দেশের মানুষের উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। জাতির পিতা যেমন বলে গেছেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। ঠিক তেমনি, বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না; এই কথা মাথায় রেখে সংগঠনের দিকে গুরুত্ব দেবেন এবং, সংগঠনকে শক্তিশালী করবেন। এটাই আমার অনুরোধ।’

দলের ২২তম জাতীয় কাউন্সিলে টানা দশমবারের মতো সভানেত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবন প্রাঙ্গণে ভিড় করেন আওয়ামী লীগের কাউন্সিলররা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই গণভবনে ঢুকতে দীর্ঘসময় থেকে অপেক্ষায় থাকেন সারাদেশের কাউন্সিলর ও ডেলিগেটসরা।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পান আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। প্রথমেই সকলের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit