শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট) অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মিলনমেলার মধ্য দিয়ে অ্যালামনাইরা একে অপরের সাথে ভাব বিনিময় করবেন। বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের  অ্যালামনাইরা সর্বদা অবদান রেখে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।   
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানসহ বিভাগের অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit