বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নোয়াখালীতে জামায়াতের গণমিছিলে পুলিশী হামলার অভিযোগ, গ্রেফতার ১৯

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জামায়াতের গণমিছিলে পুলিশী হামলার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের হামলায় ও গুলিতে ৩০ নেতাকর্মি আহত ও ১৯ জনকে  গ্রেফতার করেছে বলে দাবি করেছে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক । শনিবার (২৪ ডিসেম্বর) সকল ৯টার দিকে জেলা জামায়াতের উদ্যেগে আয়োজিত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিলে এই হামলার ঘটনা ঘটে।   

জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের নেতৃত্বে  শান্তিপূর্ণ গণমিছিল মাইজদী পৌর বাজার পৌছলে পেছনের দিক থেকে পুলিশ হামলা ও গুলি চালায় । এ সময়  জামায়াতের ৩০ জন নেতা কর্মি গুলিবিদ্ধসহ আহত হয়। পরে পুলিশ জেলা জামায়াতের  নায়েবে আমীর মাওলানা সাঈয়েদ আহমেদসহ ১৮ জন জামায়াত শিবিরের নেতা কর্মিকে গ্রেফতার করে সুধারাম থানার পুলিশ। আহতদের কে বিভিন্ন হাসপাতাল চিকিৎসা দেয়া হয়। 

এ দিকে জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার  ও জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক পুলিশের হামলা ও গ্রেফতারের  নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের  মুক্তির দাবী জানান। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল  ইসলাম  বলেন, ১৯জন জামায়াতের নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। তিনি গুলি চালানোর বিষয়টি নাকচ করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। জামায়াতের নেতাকর্মি উল্টো পুলিশের ওপর ককটেল হামলা চালায়।   

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit